Friday, September 17, 2010
গিগাবাইটের নতুন গেমিং মাদারবোর্ড
গিগাবাইটের ইন্টেল এক্স-৫৮ চিপসেটের নতুন একটি মাদারবোর্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘জিএ-এক্স৫৮এ-ইউডি৭’ মডেলের এই মাদারবোর্ডে একাধারে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী, কপার কুলড সুবিধা। এর অনবোর্ডে এনভিডিয়া মাল্টি-গ্রাফিক্স পাওয়ার ইউনিট গেমিং ও গ্রাফিক্স কাজের জন্য অত্যন্ত উপযোগী। এতে রয়েছে দ্রুতগতির ইউএসবি ৩.০, ইন্টেল ৩২ ন্যানোমিটার প্রসেসর, ইন্টেল এটিআই গ্রাফিক্স, অডিও, ডলবি হোম থিয়েটার ইত্যাদি সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩০ হাজার ৫০০টাকা।
ফেসবুকে রিমোট লগআউট সুবিধা
সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটার ফেসবুক ব্যবহার করে যদি লগআউট করতে ভুলে যান বা কোনো কারণে লগআউট করা না যায়, তাহলে একাউন্টে নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। এ ক্ষেত্রে অন্য কোনো কম্পিউটারে বসে পূর্ববর্তী কম্পিউটারে লগআউট করা যায়। ফেসবুক সম্প্রতি রিমোট লগআউট করার সুবিধা দিয়েছে, ফলে পূর্ববর্তী সেশনগুলো থেকে সহজেই লগআউট করা যাবে নিজের একাউন্ট।
এ জন্য ফেসবুক লগইন করার সময় কম্পিউটারের নাম নিচ্ছে। রিমোটলি লগআউট করতে ফেসবুকে লগইন করার পরে ওপরে ডানে Accounts থেকে Account Settings-এ যেতে হবে। এবার Account Security-তে ক্লিক করলে Most Recent Activity শিরোনামে চলতি কম্পিউটারটি এবং Also Active শিরোনামে লগইন সক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের সময় (তারিখ, সর্বশেষ সময়), কোথায় (শহর, প্রদেশ, দেশ, আইপি), ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কোন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেছেন ইত্যাদি তথ্যসহ তালিকা দেখাবে। এখন তালকাভুক্ত পূর্ববর্তী কম্পিউটার থেকে লগআউট করতে ওই সেশনের ডানে End Activity লিংকে ক্লিক করলেই হবে।
এ জন্য ফেসবুক লগইন করার সময় কম্পিউটারের নাম নিচ্ছে। রিমোটলি লগআউট করতে ফেসবুকে লগইন করার পরে ওপরে ডানে Accounts থেকে Account Settings-এ যেতে হবে। এবার Account Security-তে ক্লিক করলে Most Recent Activity শিরোনামে চলতি কম্পিউটারটি এবং Also Active শিরোনামে লগইন সক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের সময় (তারিখ, সর্বশেষ সময়), কোথায় (শহর, প্রদেশ, দেশ, আইপি), ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কোন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেছেন ইত্যাদি তথ্যসহ তালিকা দেখাবে। এখন তালকাভুক্ত পূর্ববর্তী কম্পিউটার থেকে লগআউট করতে ওই সেশনের ডানে End Activity লিংকে ক্লিক করলেই হবে।
Saturday, September 4, 2010
মাত্র ৮ টাকায় ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি!!!

ভর্তি, চাকরীর জন্য আবেদন, ব্যাংক হিসাব, লাইসেন্স তৈরী থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। সাধারণ হিসাব করলে দেখা যায় ১ কপি পাসপোর্ট সাইজ ছবির মূল্য ৬ টাকা করে দিতে হয়। যারা চাকরীর জন্য আবেদন করে যাচ্ছেন, তারা হয়তো বুঝতে পারছেন অন্তত ছবির পেছনে আপনাদের কত টাকা খরচ করতে হচ্ছে? এই সমস্যার একটি সমাধান হচ্ছে যদি আপনি নিজে এই ছবির কাজ করতে পারেন। আমি বলতে চাচ্ছি আপনি মাত্র ৭/৮ টাকায় ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারেন। এই জন্য আপনাকে ফটোশপে কিছু কাজ করতে হবে। প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ছবি বাছাই করতে হবে। যা দিয়ে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরী করবেন। প্রাথমে আপনি ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইল ফোন দিয়ে একটা ছবি তুলে নিন(সাদা দেওয়াল পিছনে রেখে তুলবেন)। অথবা স্টুডিও থেকে তোলা পাসপোর্ট সাইজ ছবি থাকলে তা স্ক্যান করে নিতে পারেন।
১. ফটোশপ চালু করুন।
২. File -> Open ক্লিক করুন। এরপর আপনার ছবিটি ওপেন করুন।
৩. Ctrl+A এবং Ctrl+C চাপুন।
৪. Ctrl+N চাপুন এবং নিচের তথ্য অনুযায়ী সবকিছু লিখে OK ক্লিক করুন।
Name: ppsizepic
Width: 1.7 Inches
Hight: 1.8 Inches
Resulation: 200
৫. Ctrl+V চাপুন। লক্ষ্য করুন আপনার ছবিটি নতুন পেজে পেস্ট হয়েছে তবে সম্পূর্ন দেখা যাচ্ছে না।
৬. Ctrl চেপে ধরে মাউস ক্লিক করে রেখে ড্র্যাগ করে ছবিটি ঠিক করুন। যদি এতে কাজ না হয়, Ctrl+T চাপুন সম্পূর্ণ ছবিটা সিলেক্ট হয়ে যাবে(অদৃশ্য অংশ সহ)। এখন Shift+Alt চেপে ধরে যে কোন এক দিকের কোনা থেকে ক্লিক করে ছবি বড় ছোট করে এন্টার দিন। এভাবে ছবিটিকে পাসপোর্ট সাইজের মত করে নিন।
৭. Ctrl+A এবং Ctrl+C চাপুন।
৮. Ctrl+N চাপুন এবং নিচের তথ্য অনুযায়ী সবকিছু লিখে OK ক্লিক করুন। এটি হচ্ছে 4R ফটোর সাইজ।
Name: 4rsizepic
Width: 4 Inches
Hight: 6 Inches
Resulation: 200 ৯. করতে Ctrl+V চাপুন। আপনার পাসপোর্ট সাইজের ছবিটি পেস্ট হবে। Ctrl চেপে ধরে মাউস ক্লিক করে রেখে ড্র্যাগ করে ছবিটি উপরে বাম কোনায় সেট করুন। তবে সবদিকে 0.2 ইঞ্চির মত খালি জায়গা রাখবেন।
৯. এখন Ctrl+Alt চেপে ধরে ছবির উপর ক্লিক করে ড্র্যাগ করলে নতুন একটা কপি তৈরী হবে যা মূল ছবির ডান পাশে সেট করুন। এভাবে একে একে ছয়টা ছবি সেট করতে হবে(নিচের চিত্রের মত)।
১০. File -> Save As এ ক্লিক করে jpg ফরম্যাটে সেভ করুন। আপনার কাজ শেষ। এখন এই সেভ করা ছবিটি পেন ড্রাইভে করে কোন ডিজিটাল কালার ল্যাবে নিয়ে গিয়ে 4R সাইজে প্রিন্ট করতে বলুন। এক কপি 4R এর প্রিন্ট খরচ সাধারনত ৮ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ৬টা পাসপোর্ট সাইজ ছবি যা আপনাকে কেটে নিতে হবে।
ছবির কাজ করুন অ আ এর মত সহজ করে
নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে কে না পছন্দ করে। যদি তা হয় ছবির মাধ্যমে তবে কেমন হয় বলুন তো? নিশ্চই বলবেন খুব জটিল তাই না। যেহেতু ছবির নাম এসেছে তাই অনেকে হয়ত ভাবছেন আমি ফটোশপের কথা বলব। না ফটোশপের কথা বলব না আজকে আমি এমন একটা সফটওয়্যার আপনাদের সামনে উপস্থাপন করব যা দ্বারা যে কেউ তার ছবি নিয়ে ফান করতে পারবেন তার জন্য কোন প্রশিক্ষনের দরকার নেই। আমি যে সফটওয়্যারটির কথা বলব তার নাম হচ্ছে FunPhotor।। FunPhotor সফটওয়্যারটি মোট তিনটি ধাপে ছবির কাজ সম্পন্ন করে। প্রথমে আপনি যখন সফটওয়্যারটি খুলবেন তখন ১,২,৩,৪ চারটি লেখা দেখতে পারবেন। প্রথমে আপনাকে ১ এ ক্লিক করতে হবে। তারপর ঐ খান থেকে আপনাকে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ২ এ ক্লিক করতে হবে open বাটনে ক্লিক করে একটি ছবি সিলেক্ট করতে হবে। তারপর ok ক্লিক করতে হবে। তারপর ৩ এ ক্লিক করতে হবে। ঐ খানে আপনি একটি মেয়ের চেহারার কয়েকটি বাটন দেখতে পারবেন ঐ বাটন গুলোর মধ্যে ক্লিক করে আপনি ছবির অ্যাঙ্গেল, ছবি বড় ছোট এর অবস্থান ইত্যাদি ঠিক করতে পারবেন। তাহলে আর দেরী কেন একবার ব্যবহার করেই দেখুন না কেমন লাগে।
DOWNLOAD LINK : FUNPHOTOR

Subscribe to:
Posts (Atom)