কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত করে যেমন উল্টাপাল্টা বার্তা দেয়, বারবার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন একেবারে নিচে Block Lists-এর নিচে Edit your list-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে Name বা Email বক্সে কারও নাম বা ই-মেইল ঠিকানা লিখে Block This User-এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন। একইভাবে আবার Unblock-এ ক্লিক করে তাকে আনব্লকও করতে পারেন।
ফেসবুকে আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুন। এখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুন। আপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন, তাদের সবার নাম আসবে। যাদের কাছে Friend Request পাঠিয়েছেন, তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবে। কোনো বন্ধুকে ডিলিট করতে চাইলে অথবা যাকে Friend Request পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুন। অথবা তাকে ব্লক করে আবার Remove করে দেন। দেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে।
ফেসবুকের একটা বিরক্তিকর জিনিস হলো কেউ যদি আপনার কাছে Add Request পাঠায়, message দেয় বা আপনার wall-এ কিছু লিখে বা আপনার কোনো লেখা বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইলের মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে দেখা যায় প্রতিদিন ফেসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে যা খুবই বিরক্তিকর। এটি থেকে মুক্তি পেতে হলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notifications-এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সবগুলো ঠিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।
Tuesday, October 26, 2010
Monday, October 25, 2010
কম্প্যাক ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে কম্প্যাক সিরিজের প্রেসারিও সিকিউ৬২-২০৩টিইউ মডেলের ল্যাপটপ। ১৫.৬ ইঞ্চি এলইডি এইচডি ব্রাইট ভিউ পর্দার এই ল্যাপটপের প্রসেসর ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর টি৪৫০০ এবং গতি ২.৩গিগাহার্টজ। এতে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ, সুপার মাল্টি-ডিভিডি, ওয়েবক্যাম, বল্গুটুথ, কার্ড রিডার, ফ্রি ডস, ক্যারিং কেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৩৯ হাজার টাকা।
অনলাইনে আয়ের কর্মশালা
জবসবিডি ডট কম অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে অর্থ আয়ের উপায় নিয়ে ২৯ অক্টোবর শুক্রবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ইন্টারনেটের মাধ্যমে কিভাবে কাজ পাওয়া যায়, কি ধরনের কাজ পাওয়া সম্ভব ইত্যাদি বিষয়ে বিস্তারিত শেখানো হবে। কমপক্ষে এইচএসসি পাশ যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৮ অক্টোবর। প্রয়োজেন :০১৭১১৪২৭৮২১।
ইউএসবি অ্যাডাপ্টর
তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধাসম্পন্ন এপাসার ব্র্যান্ডের অ্যাডাপ্টর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এএ৩১১ মডেলের এই অ্যাডাপ্টরটি খুব সহজেই যে কোনো ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের ২.০ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। অ্যাডাপ্টরটি এপাসার মিডিয়া পেল্গয়ার ছাড়া পিসিতে সংযোগ করার আগে নির্দিষ্ট ড্রাইভার ইন্সটল করে নেওয়া আবশ্যক। এতে নেটওয়ার্ক সুরক্ষার জন্য আছে ডবিল্গউইপি এবং ডবিল্গউপিএ প্রযুক্তি। রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১ হাজার ৭৫০ টাকা।
Subscribe to:
Posts (Atom)

