Monday, October 25, 2010

ফায়ারফক্সে টেক্সট শোনা

ফায়ারফক্স মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় সেই সাইটটির টেঙ্টগুলো কথায় রূপান্তর করা যায়। এ জন্য 'স্পিক ইট' নামের অ্যাড অন ইনস্টল করতে হবে। https://addons.moyilla.org/en-US/firefox/ addon/ ৩৫৫২ ঠিকানা থেকে ডাউনলোড করে ফায়ারফক্স ইনস্টল করে নিন। ফায়ারফঙ্ আবার চালু করুন। এবার পছন্দমতো টেঙ্ট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেন্যুর নিচে Say it অপশনে ক্লিক করলেই টেঙ্ট শোনা যাবে

বাজারে এলো নতুন কম্পিউটার

সিঙ্গার এবার নিয়ে এল উন্নত প্রযুক্তির সিঙ্গটেক কম্পিউটার। ইন্টেল প্রসেসর এবং স্যামসাং এলসিডি মনিটরসমৃদ্ধ সিঙ্গটেক কম্পিউটার বর্তমানে ‘সিঙ্গটেক স্ট্যান্ডার্ড’ এবং ‘সিঙ্গটেক প্রো’ দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। মাসব্যাপী বিশেষ অফারের আওতায় সিঙ্গটেক কম্পিউটারের সঙ্গে পাওয়া যাবে সিঙ্গটেক স্পিকার এবং চার গিগাবাইট পেনড্রাইভ।
সিঙ্গটেক স্ট্যান্ডার্ডের দাম ৩৪ হাজার টাকা এবং সিঙ্গটেক প্রোর দাম ২৮ হাজার ১০০ টাকা।

নতুন এলসিডি মনিটর

এসারের দুটি মডেলের নতুন এলসিডি মনিটর বাজারে নিয়ে এসেছে এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড।
এস২২১এইচকিউএল-২১.৫ ইঞ্চি, এবং এসার এস১৯১ এইচকিউএল-১৮.৫ ইঞ্চি আল্ট্রা থিন এ মনিটরে রয়েছে ১২,০০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ইকো ফ্রেন্ডলি সুবিধা, ৬৮ শতাংশ বিদ্যুৎ কম খরচের সুবিধা ইত্যাদি। ২১.৫ ইঞ্চি মনিটরের দাম ১২ হাজার ৮০০ টাকা এবং ১৮.৫ ইঞ্চি মনিটরের দাম আট হাজার ৮০০ টাকা

নতুন তারহীন রাউটার

আসুস ব্র্যান্ডের আরটি-এন১০ মডেলের ওয়্যারলেস-এন রাউটার বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এতে রয়েছে একটি ১০/১০০ আরজে-৪৫ ওয়্যান পোর্ট, চারটি ১০/১০০ আরজে-৪৫ ল্যান পোর্ট যা আইট্রিপলই ওয়্যারলেস নেটওয়ার্ক সমর্থন করে। এতে রয়েছে ‘ব্রডকম এক্সিলারেঞ্জ’ রাউটার প্রযুত্তি, ফায়ারওয়াল, অর্থেন্টিকেশন ইত্যাদি নেটওয়ার্ক নিরাপত্তা সুবিধা। দাম চার হাজার ৫০০ টাকা